ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন মিশ্র ত্বকের যত্নে করণীয় মানুষ অপমানের স্মৃতি সহজে ভুলতে পারে না কেন নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি রুপির মানহানির মামলা করেছে ডিউনস এভিয়েশন নামে একটি উড়োজাহাজ সংস্থা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন।

ভিডিওতে নোরা ফাতেহি সেই বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ (প্লাস্টিকের খেলনা বিমান) বলে আখ্যা দেন।

একটি চার্টার্ড ফ্লাইটকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি এভিয়েশন কোম্পানিটি। তাদের দাবি, নোরার এই মন্তব্যগুলো বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়া করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছে এভিয়েশন কোম্পানিটি।

ডিউনস এভিয়েশনের দাবি, সোশ্যাল মিডিয়ায় নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় এই নেতিবাচক মন্তব্যের কারণে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এর ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বেড়েছে।

ক্ষতিপূরণ হিসেবে এই তারকার কাছে ৩ কোটি রুপি দাবি করেছে কোম্পানিটি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও ও আনুষঙ্গিক বিষয় মুছে ফেলার পাশাপাশি প্রকাশ্যে নোরার কাছে ব্যাখ্যাও দাবি করা হয়েছে। ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট টাইম : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬