ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন মেঘনায় নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে চলছে উদ্ধার তৎপরতা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে স্থান পেলো হাবিপ্রবি’র ২২ শিক্ষার্থী শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সমন্বয় সভা হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর : স্বাস্থ্যমন্ত্রী দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থান: দুই বছরে মানবতাবিরোধী অপরাধের আলোচিত ৬ রায়

রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৬তম দিবস বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা আজিজুল হক, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী,প্রফেসর ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী ও ড. মাওলানা ওসমান গণি সালেহী।

বক্তারা সূরা ফাতিহার তাফসীর ও ফজিলত, সততা ও আমানতদারিতার মর্যাদা, তাওবার গুরুত্ব এবং দ্বীনের সংস্কারে মুজাদ্দিদে আলফে সানী (রহ.)-এর অবদানসহ সমকালীন করণীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,এইচ. এম. মাহাবুবুল হক।

শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাফেজ আবু নছর মুহাম্মদ হাসান ও হাফেজ ক্বারী মুহাম্মদ আবু জাহেদ কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ আল আমিন ও আরিফ বিল্লাহ পরিবেশন করেন না’আতে রাসূল (সা.)। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৬ তম দিবসের কর্মসূচি শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা

আপডেট টাইম : ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬