ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন মেঘনায় নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে চলছে উদ্ধার তৎপরতা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে স্থান পেলো হাবিপ্রবি’র ২২ শিক্ষার্থী শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সমন্বয় সভা হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর : স্বাস্থ্যমন্ত্রী দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থান: দুই বছরে মানবতাবিরোধী অপরাধের আলোচিত ৬ রায়

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। শহরের বিভিন্ন ড্রেন, নালা ও জমে থাকা পানিতে নিয়মিত এ পানি স্প্রে করা হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আককাস সিকদারসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় মশার প্রজনন বাড়তে পারে। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়ার সুযোগ তৈরি হয়। এ কারণে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধংসের পাশাপাশি নিয়মিত লার্ভানাশক প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ড্রেন ও জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি নিয়মিত স্প্রে করা হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, মশার প্রজননস্থল ধংস করা গেলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই শুধু স্প্রে কার্যক্রম নয়, একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেন, নালা, পরিত্যক্ত পাত্রসহ যেখানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে। সেসব স্থান নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমে থাকতে না দেয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০১:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬