ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্ম ও মানবতার শত্রু অমানুষ শয়তান জিন্নাহ। আল্লামা ইমাম হায়াত দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ব্ল্যাক সুগারকেইন’ মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামীকাল কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজ কল্যাণমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ছয় ঘণ্টা বন্ধ থাকার পর এই রেলপথ স্বাভাবিক হয়েছে।

আজ রোববার রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্টেশনে আটকে থাকা তিস্তা, যমুনা, কমিউটারসহ ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বাসসকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি নামক স্থানে রেললাইনে পাথরবাহী ব্যালাস্ট ট্রেনের (বিটি ট্রেন) একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে রাত ১১টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেন (বিটি)-এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে টানা ছয় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধর্ম ও মানবতার শত্রু অমানুষ শয়তান জিন্নাহ। আল্লামা ইমাম হায়াত

লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম : ১২:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬