ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি শাস্তির কবলে মার্শ-হেডরা এমসিজে ক্লাব-এর যাত্রা শুরু আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বাড়ল ১০.৫৩ শতাংশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: আতিয়ার সভাপতি ও তুকার সম্পাদক নির্বাচিত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি চাইলেন জামায়াত আমির ঢাবিতে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। জীবনের এই সংকটময় মুহূর্তে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

আজ শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের চিকিৎসাধীন অবস্থার কথা জানান তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’

পরিবারের এই কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিশা আরও লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’

মায়ের সুস্থতার আকুতি জানিয়ে পোস্টে তিনি আরও যুক্ত করেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।’

সামাজিক মাধ্যমে তিশার এই আকুতি প্রকাশের পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন; এবং তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে সমবেদনা জানাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

আপডেট টাইম : ০১:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬