ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তার আহ্বান ওআইসি

অনলাইন ডেস্ক: বিরাট সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশকে এ বিষয়ে সহায়তা দেয়া অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল-ওথাইমিন। পাশাপাশি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজভূমিতে প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার যে প্রতিশ্রুতি মিয়ানমার দিয়েছিল তা রক্ষায় দেশটির প্রতি আহ্বান জানান তিনি।

নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক সভায় যোগ দেন ওআইসি মহাসচিব ওথাইমিন এবং রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন।

ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গাদের অধিকার আদায় বিষয়ে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

ওআইসি সদরদফতর থেকে জানানো হয়, ওআইসি মহাসচিব সব নাগরিককে বৈষম্যহীনভাবে সুরক্ষা দিতে এবং মানবাধিকারবিষয়ক সব আন্তর্জাতিক চুক্তি পূর্ণাঙ্গভাবে মেনে চলার জন্য নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান।

ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের জন্য সমর্থন আদায়ে কথা বলেন। তিনি রোহিঙ্গাদের প্রয়োজন পূরণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ড. ইব্রাহিম আল আসাফের এক কোটি মার্কিন ডলার অনুদান ঘোষণার প্রশংসা করেন।

এছাড়া নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের ফাঁকে সৌদি আরব আয়োজিত এ সভা সম্পর্কে ওআইসি মহাসচিব বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুরা যে ‘হৃদয়বিদারক দুঃখ’ পোহাচ্ছে তা নিয়ে আলোচনা করতে তারা এখানে জড়ো হয়েছেন।

তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিশাল অংশকে জীবন বাঁচানোর জন্য তাদের বাড়ি থেকে প্রতিবেশী দেশ বা অন্যান্য দূরের জায়গায় পালিয়ে যেতে বাধ্য করেছে।

রোহিঙ্গা সংকট বিষয়ে ওআইসির নেয়া প্রচেষ্টাগুলো পর্যালোচনা করেন ওথাইমিন। যার মধ্যে রয়েছে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে একাধিক প্রচারাভিযান ও রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেয়া।

উদাহরণ হিসেবে তিনি জানান, রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার জন্য ২০১২ সালে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে নিরলস প্রচেষ্টা নেয়া হয়েছিল।

প্রিন্ট
Tag :

১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তার আহ্বান ওআইসি

আপডেট টাইম : ১০:১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯