ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

তরুণদের দক্ষতায় অসামান্য সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়োথ’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইসে হলে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রদত্ত এ পুরস্কার গ্রহণ করেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর তার হাতে এ পুরস্কার তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত, বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

দেশের জনগণ বিশেষ করে দেশের সব শিশু এবং সমগ্র বিশ্বের শিশুদের প্রতি পুরস্কার উৎসর্গ করে এবং ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাস্তবিক অর্থে বাংলাদেশের জনগণ, বিশেষ করে দেশের সব শিশুর এবং সমগ্র বিশ্বের শিশুদেরই এ স্বীকৃতি প্রাপ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ সম্মান আমার একার জন্য নয়, এটি সমগ্র বাংলাদেশের। কেননা বাংলাদেশের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি। সেই সুযোগের জন্যই আমার এ পুরস্কার লাভ।’

প্রধানমন্ত্রী এ সময় প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ এলাকার বিদ্যালয় যেগুলোতে অতীতে তারা লেখাপড়া করেছেন সেগুলোর উন্নয়নে সহযোগিতার মনভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের লাখ লাখ তরুণ তাদের দক্ষতার মাধ্যমে ক্রমান্বয়ে আমাদের জীবন এবং জীবনযাত্রার মানের পরিবর্তন সাধনে প্রচষ্টো চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশে একটি দায়িত্বপূর্ণ এবং জ্ঞান ভিত্তিক সমাজ এবং অর্থনীতি বিনির্মাণে দৃঢ় পদক্ষেপের পরিচায়ক।’সূত্র বাসস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

তরুণদের দক্ষতায় অসামান্য সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯