ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

সম্রাটের কার্যালয়ের সামনে থেকে আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে রোববার গ্রেফতারের পর তার কাকরাইলের কার্যালয়ে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে তাকে কারাগারে পাঠানোর সময় ‘জয় বাংলা’ ও ‘সম্রাট ভাই ভয় নাই আমরা আছি তোমার সাথে’ স্লোগান দেয় দুই-তিনশ সমর্থক। ওই সময় তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় রমনা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- শেখ এনায়েত হোসেন টুটুল, আমিনুল্লাহ ভূঁইয়া ও মো. মিজানুর রহমান।

রমনা থানার ওসি মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কাকরাইলে সম্রাটের কার্যালয়ে অভিযান শেষে তাকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন আটক তিনজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান নিয়ে স্লোগান দেয় ও পুলিশের কাজে বাধা দেয়ার চেষ্টা ও হৈ চৈ করে।

সে সময় তাদের আটক করে রমনা থানায় নেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ইসমাইল চৌধুরী সম্রাটকে রোববার (৬ অক্টোবর) র‌্যাব গ্রেফতার করে। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রাতেই তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

সম্রাটের কার্যালয়ের সামনে থেকে আটক ৩

আপডেট টাইম : ১২:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯