ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

মাশরাফির নাম অমিতাভ বচ্চনের মুখে

বিশেষ প্রতিবেদক: ভারতের জনপ্রিয় টেলিভিশন সনি ইন্টারটেইনমেন্টে প্রচারিত কুইজভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান কোন বানেগা ক্রোড়পতির (কেবিসি) এর সঞ্চালক ভারতের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের মুখে শোনা গেল বাংলাদেশ ওয়ান ডে জাতীয় দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার নাম।

সোমবার ৭ অক্টোবর রাতে কেবিসির হটসিটে খেলছিলেন দীপক বিশ্বকর্মা নামে এক যুবক। সাতটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে তিনি ৪০ হাজার টাকা জিতে নেন। পরবর্তীতে ৮০ হাজার টাকার জন্য অমিতাভ বচ্চন কম্পিউটার স্ক্রিনে ৮ নম্বর প্রশ্ন রাখেন।

প্রশ্নে বলা হয়, গত (২০১৯) সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নিম্নলিখিত ৪ দেশের অধিনায়ক এর মধ্যে কোন দেশের অধিনায়ক সংসদ সদস্য ছিলেন। চারটি অপশন এর মধ্যে নাম ছিল বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আফগানিস্তানের গোলাপ দিন নায়েব ও পাকিস্তানের অধিনায়ক সরফরাজের নাম।

প্রশ্নটির উত্তর দেওয়ার সময় ছিল এক মিনিট। আরসিতে থাকার দীপক সঠিক উত্তর বুঝে উঠতে পারছিলেন না। তার চারটি লাইফ লাইন এর মধ্যে আগেই তিনি দুটি লাইফ লাইন শেষ করে ফেলছিলেন। এ সময় তিনি ফিফটি ফিফটি লাইফ লাইন নেন। দুটি লাইফ লাইন মুছে গিয়ে মাশরাফি বিন মর্তুজা ও সারফরাজ এর নাম থাকে। উত্তর দেয়ার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় থাকে।

প্রতিযোগী কোনো সঠিক উত্তর দিতে পারছিলেন না। সঞ্চালক অমিতাভ বচ্চনের সময় তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাত্র ১০ সেকেন্ড সময় আছে দ্রুত উত্তর দিন। এ সময় তিনি অনুমানে মাশরাফি বিন মর্তুজার কথা বলেন।

অমিতাভ বচ্চন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উত্তর সঠিক হয়েছে এবং তিনি সঠিক উত্তর দিয়ে ৮০ হাজার টাকা জিতে নিয়েছেন বলে ঘোষণা দেন। এ সময় অমিতাভ বচ্চন হাসিমুখে জানান, ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের টিকিটে নড়াইল-২ থেকে সংসদ সদস্য (মেম্বার অফ পার্লামেন্ট) নির্বাচিত হন।

অনুমানে উত্তর দিয়ে ৮০ হাজার টাকা জেতা দিপক শর্মা অবশ্য শেষ পর্যন্ত বেশিদূর এগুতে পারেননি। শেষ পর্যন্ত দীপক মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা জিতেই বিদায় নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

মাশরাফির নাম অমিতাভ বচ্চনের মুখে

আপডেট টাইম : ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯