বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ভক্তরা শেষ দিনে পূজামণ্ডপে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এক এক করে শেষ দিনে এসে পৌঁছেছে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা। শেষ দিনে দেবীকে শেষ দেখা দেখতে পুঁজামণ্ডপে ছুটে আসছেন ভক্তরা। তবে সবার মধ্যেই যে এক ধরনের বিষাদের ছায়া।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির গিয়ে দেখা যায়, ভক্তদের ভিড় তুলনামূলক কম। তবে সাড়ে ১১টার পর থেকে দেবীর ভক্তদের পদচারণা বাড়তে থাকে।

ধানমন্ডি থেকে মন্দিরটিতে দুর্গার মূর্তি দেখতে আসা অজিত কুমার বলেন, ‘আজ বিজয়া দশমী। আমাদের মা দুর্গা আজ আমাদের ছেড়ে চলে যাবেন। এতে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। মা আসায় কটা দিন খুব আনন্দে কেটেছে। পাঁচটি দিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না।’

তিনি বলেন, আজ সন্ধ্যায় মাকে বিসর্জন দেয়া হবে। তাই আজ বিকেলে মন্দিরে ভিড় সব থেকে বেশি হবে। তখন মার হাজার হাজার সন্তান উপস্থিত থাকবেন। মাকে সঙ্গে করে নিয়ে যাবেন বিসর্জনের জন্য।

ফার্মগেট থেকে আসা দিপালী রানী বলেন, ‘আজ মা আমাদের ছেড়ে মর্ত্য থেকে স্বর্গে ফিরে যাবেন। তবে আগামী বছর আবার আমাদের মাঝে ফিরে আসবেন মা। কিন্তু মাঝের একটা বছর মাকে দেখতে পাব না। তাই আজ মাকে শেষ দেখা দেখতে আসলাম। ভাগ্য ভালো হলে সামনের বছর আবার মাকে দেখতে পাব।’

তিনি বলেন, দশমীর মূল আয়োজন হয় সন্ধ্যায়। তাই বিকেল থেকে মন্দির মার সন্তানদের উপস্থিতিতে ভরে ওঠে। সকালে ভিড় কম থাকে। এজন্য সকালে এসে মাকে দেখে যাচ্ছি। কারণ ভিড়ের মধ্যে চলাচল করা কিছুটা হলেও কষ্টকর।

পরিবার নিয়ে পূজামণ্ডপে আসা জিতেন বলেন, ‘মা আসায় গত কয়েকটা দিন আমাদের বেশ উৎসব আনন্দে কেটেছে। আজ এক বছরের জন্য মা আমাদের ছেড়ে চলে যাবেন। তাই পরিবারের সবাই মিলে মাকে দেখতে এবং আর্শীবাদ নিতে এসেছি। তাদের বাসায় রেখে আমি বিকেলে আবার আসব। বিসর্জনে মার পিছুপিছু যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com