ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

রাজধানীতে র‍্যালি থেকে দেয়া হলো সেদ্ধ ডিম

নিজস্ব প্রতিবেদক: সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই- স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস- ২০১৯। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক র‍্যালি থেকে সাধারণ মানুষের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

২৪তম বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে আজ। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি বিশ্ব জুড়ে একযোগে পালিত হয়ে আসছে। দিবসটি যৌথভাবে উদ্যাপন করছে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি)।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন জেলা শহর ও উপজেলা সদরে ডিম দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হচ্ছে।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালির পর রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, অতিরিক্ত সচিব ওয়াছি উদ্দিন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার।

এতে সভাপতিত্ব করবেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পোল্ট্রি সায়েন্সের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে র‍্যালি থেকে দেয়া হলো সেদ্ধ ডিম

আপডেট টাইম : ০২:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯