ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বাংলাদেশিসহ ৩৯২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১০ জন নারীও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন তা এখনও জানা যায়নি।

শুক্রবার ভোর ৪টায় রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গরের সবচেয়ে বড় কাঁচাবাজারে (সবজি) শুরু হয় তল্লাশি। পুত্রজায়া, সেলেঙ্গর এবং কুয়ালালামপুরের ১৩১ জন কর্মকর্তার সমন্বয়ে চলে চার ঘণ্টার বিশেষ অভিযান।

দেশটির অভিবাসন ভিবাগের ঘোষণা অবৈধ বিদেশি কর্মীকে তারা আর থাকতে দিতে চান না। দেশটির সংশ্লিষ্টরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক হামিদি আদম বলছেন, এ অভিযানে মোট ৫০০ জন অভিবাসীর কাজপত্র চেক করা হয়েছিল এবং সেখান থেকে ২৯ থেকে ৪৫ বছর বয়সী ১০ জন নারীসহ ৩৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই দৌড়ে পালাতে চাইলেও সে সুযোগ আর হয়নি।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল এবং পাকিস্তানের অবৈধ অভিবাসী রয়েছে।
গ্রেফতারদের ইমিগ্রেশন রেগুলেশন ৬(১)সি ১৯৫৯, ১৫(১) ৩৯(বি) ধারায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে গত ৩ মার্চ মালয়েশিয়ার বহুল প্রচারিত দৈনিক উতুসানের প্রথম পাতায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় বিদেশি ব্যবসায়ীদের নিয়ে। শিরোনামটি ছিল আর কতকাল বিদেশিদের হাতে থাকবে ব্যাবসা। কীভাবে তারা এ দেশে এসে ব্যবসা করে? এর সূত্র ধরে বিদেশি সবজি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানেও চলে তল্লাশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বাংলাদেশিসহ ৩৯২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯