ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

নারায়ণগঞ্জে জেএমবি’র দুই সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এর সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (১২ অক্টোবর) রাতে ফতুল্লার মাসদাইর এলাকার মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. মেহেদী হাসান ওরফে মুরাদ(২৪) ও মো. আমানউল্লাহ (৩৩)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। রবিবার দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, জেএমবির সক্রিয় সদস্যরা নগরীর মাসদাইর এলাকার একটি সাদ্রাসায় গোপন বৈঠকে মিলিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে মুরাদ ও আমানউল্লাহকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ জানায়, তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায়। সে ২০১০ সালে স্থানীয় স্কুল থেকে এসএসসি ও ২০১২ সালে নারায়ণগঞ্জের একটি কলেজ থেকে এইচএসসি পাস করে এবং ২০১৬ সালে ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (টেক্সটাইল) সম্পন্ন করে।

মুরাদ ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবিতে যোগদান করে। এরপর নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল তার। অনলাইন থেকে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড করে তা সদস্যদের মধ্যে বিতরণ করার দায়িত্ব ছিল মুরাদের। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তার মাধ্যমেই আটক অপর আসামি আমানউল্লাহ উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগদান করে।

আমানউল্লার বাড়ি কাউখালী জেলার পিরোজপুর এলাকায়। সে বরিশালের একটি স্থানীয় মাদ্রাসা হতে কামিল পর্যন্ত পড়াশুনা সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় চাকরি করতো। চাকরির পাশাপাশি জেএমবির দাওয়াতি শাখার কার্যক্রম পরিচালনা করে আসছিল আমানউল্লা। মাদ্রাসায় তার কক্ষটি আলাদা থাকায় সে জেএমবি সদস্যদের নিয়ে গোপন বৈঠক করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও জেল থেকে আটক জেএমবি সদস্যদের মুক্ত করার পরিকল্পনা করছিল বলে র‌্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন।

আটক জেএমবির দুই সদস্যের বিরদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

নারায়ণগঞ্জে জেএমবি’র দুই সদস্য আটক

আপডেট টাইম : ১২:০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯