ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বুলগেরিয়ার জালে ইংল্যান্ডের হাফ ডজন, ড্র ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক: ইউরো বাছাই পর্বে রীতিমত উড়ছে যেন অন্যতম ফেবারিট ইংল্যান্ড। সোমবার রাতে বুলগেরিয়ায় গিয়ে স্বাগতিকদের জালে গুনে গুনে ৬বার বল জড়িয়েছে ইংলিশরা। জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা রাহিম স্টার্লিং এবং চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার রস বার্কলে। বাকি দুই গোল এসেছে মার্কাস রাশফোর্ড এবং হ্যারি কেইনের পা থেকে।

অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ইউরো চূড়ান্ত পর্বে খেলা এবারের জন্য ঠেকিয়ে দিয়েছে তুরস্ক। তুর্কিদের বিপক্ষে জিততে পারলে ফ্রান্সের ইউরো চূড়ান্ত পর্বে জায়গা ছিল নিশ্চিত। কিন্তু ১-১ গোলে ড্র করে ফেলেছে তারা। ৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ১৯ করে।

ভাসিল লেভস্কি জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বুলগেরিয়ার জন্য সোমবার রাতটা ছিল দুঃস্বপ্নের। ইংল্যান্ডের কাছে ৬ গোল খেতে হবে, এটা সম্ভবত স্বপ্নেও তারা কল্পনা করেনি। ম্যাচের ৭ম মিনিটেই গোল করে ইংলিশদের এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড।

ম্যাচের ২০ মিনিটের সময় রস বার্কলে দ্বিতীয়বার বল জড়িয়ে দেন বুলগেরিয়ার জালে। এর ১২ মিনিট পর (৩২তম মিনিটে) আবারও গোল। এবারও গোল করেন রস বার্কলে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (ইনজুরি সময়ে, ৪৫ + ৪) চতুর্থ গোল করেন রাহিম স্টার্লিং।

ম্যাচের ৬৯তম মিনিটে আবারও গোল করেন রাহিম স্টার্লিং। হ্যারি কেইন ৮৫ মিনিটে শেষবার বুলগেরিয়ার জালে বল জড়িয়ে হাফ ডজন গোল পূর্ণ করেন।
স্টেডে ডি ফ্রান্সে ১-১ গোলে ড্র করে স্বাগতিক ফ্রান্সকে ঠেকিয়ে দিয়েছে তুরস্ক। পুরো ম্যাচেই বলতে গেলে সমান তালে লড়াই করে যায় তুরস্ক আর ফ্রান্স। ৭৬ মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের অলিভার জিরু। ৮১ মিনিটে সেই গোল শোধ করে দেন তুরস্কের কান আইহান। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বুলগেরিয়ার জালে ইংল্যান্ডের হাফ ডজন, ড্র ফ্রান্সের

আপডেট টাইম : ০২:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯