সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

বিশ্বকাপে ক্রিকেট চান সৌরভও

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৩৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আইসিসি সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রতি বছর একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের। একই সঙ্গে প্রস্তাব আসছে তিন বছর পরপর ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না- সেটা। যেটা নিয়ে বিসিসিআইর সভাপতির মসনদে বসতে যাওয়া সৌরভ গাঙ্গুলিও নিজের মতামত জানালেন। বললেন, তিনিও চান তিন বছর পরপর বিশ্বকাপটা অনুষ্ঠিত হোক।

গতকাল মঙ্গলবার রাতেই মুম্বাই থেকে কলকাতা ফিরে আসেন সৌরভ। সেখানে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। মহারাজের নতুন পরিচয়ে কলকাতায় পা দেয়ার পর উচ্চাসের বন্যা বয়ে যায় শহরটির মানুষদের মধ্যে। সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানালেন, তিন বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা হোক, তিনিও চান।

সৌরভ বলেন, ‘কখনও কখনো কম জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। আমাদেরকে এ কারণে এ বিষয়টার প্রতি নজর দেয়া উচিৎ। আমার মনে হয়, ৫০ ওভারের বিশ্বকাপ এগিয়ে আনার ব্যাপারে আইসিসির আরও ভাবতে হবে। ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। তাকে নিয়ে উন্মাদনা কতটা, তা সকলেই জানেন। ফলে আইসিসিকে তা নিয়ে ভাবতে হবে।’

যদিও এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অধিকার অর্জিত হয়নি সৌরভের। তিনি বিসিসিআইয়ের দায়িত্ব নেয়ার পর আইসিসিতে গিয়ে কথা বলার সুযোগ পেলেই কেবল তা নিয়ে কথা বলতে চান। সৌরভ বলেন, ‘আইসিসি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে এখন আমার কথা বলার কোনো অবস্থা নেই। যখন আমি এ নিয়ে কথা বলার সুযোগ পাবো, তখন বলবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com