ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মেয়র আতিক জোর দিলেন খেলাধুলা-সাইক্লিংয়ে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে মোবাইল- অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে এক মাদকবিরোধী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান ফর ব্রেকিং ড্রাগস’ শিরোনামের ম্যারাথন দৌড়ে প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।

মেয়র বলেন, আলাদা সাইকেল লেনের জন্য আমরা রাজধানীর আগারগাঁওয়ে প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন করতে যাচ্ছি। এটি আমাদের যারা সাইক্লিং করেন, তাদের জন্য বড় একটি ম্যাসেজ। ওখানে কিন্তু সবাই সাইকেল ভাড়াও পাবেন। সেখানে অ্যাপসের মাধ্যমে সাইকেল পাওয়া যাবে। এই সকল সুযোগ-সুবিধা কিন্তু আমরা করে দেব এই সাইকেল লেনে। যেন সবাই সাইক্লিংয়ে আকৃষ্ট হয়।

তিনি বলেন, এমন ম্যারাথনের মতো অনেক আয়োজন-প্রোগ্রাম আমাদের করা উচিত। আমরা চাচ্ছি অন্যান্য বড় রাস্তায়ও সাইক্লিং বা ম্যারাথনের আয়োজন হোক। উত্তরার রাস্তাঘাট অনেক বড় এবং প্রসস্থ কিন্তু ওখানে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সঙ্গে রাস্তা দখল হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে এ ধরনের অনুষ্ঠান করে বা প্রোগ্রাম করে এগিয়ে আসা উচিত যেন আমাদের রাস্তা ফুটপাত দখল না হয় সে বিষয়ে সচেতন করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই আমজাদ হোসেন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সামির ওবায়েদ, নুসরাত করিম তনিমা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

মেয়র আতিক জোর দিলেন খেলাধুলা-সাইক্লিংয়ে

আপডেট টাইম : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯