ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা ও রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক: প্রথমবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড (বিবিএফএ)’।

আয়োজনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাজের স্বীকৃতি জানানো হবে। ২১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশে অভিনেত্রী আনোয়ারা ও পশ্চিমবঙ্গের অভিনেতা রঞ্জিত মল্লিক। দুই দেশের প্রায় শতাধিক তারকার সমাবেশ ঘটবে এ আয়োজনে। এমনটাই জানিয়েছেন আয়োজকরা। পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল এই তিন ক্যাটাগরিতে মোট ২৪টি বিভাগে দুই দেশের শিল্পী-কুশলীদের পুরস্কার প্রদান করা হবে।

২০১৮ সালের জুন মাস থেকে চলতি বছরের (২০১৯) জুন মাস পর্যন্ত বাংলাদেশ ও ভারতে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলো থেকে এসব পুরস্কার বাছাই করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের বাছাই করার লক্ষ্যে বাংলাদেশ থেকে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা আলমগীর, অভিনেত্রী কবরী, লেখক ইমদাদুল হক মিলন, প্রযোজক খোরশেদ আলম খসরু ও চিত্রপরিচালক হাসিবুর রেজা কল্লোল। অন্যদিকে, ভারত থেকে আছেন গৌতম ঘোষ, ব্রাত্য বসু, গৌতম ভট্টাচার্য, অঞ্জন বোস ও তনুশ্রী চক্রবর্তী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা ও রঞ্জিত মল্লিক

আপডেট টাইম : ১১:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯