সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

অ্যাকাউন্ট ব্লকে বিপাকে শ্রদ্ধা কাপুর

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। প্রিমিয়াম ও ভেরিফায়েড প্রোফাইল থাকা সত্ত্বেও তার একাউন্টকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। ফলে তা অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তিনি কোনো পেশাগত আপডেট শেয়ার করতে পারছিলেন না। এরপরেই প্রকাশ্যে সাহায্যের আবেদন জানান নায়িকা।

শনিবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন শ্রদ্ধা। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনাদের মতে, এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? একাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সেটআপ করা, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করা শুরু করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক যাত্রা হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। তার উদ্যোক্তা-সংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি ভেরিফায়েড অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যায়।

তবে শ্রদ্ধার হাস্যরসাত্মক ভঙ্গির আবেদন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রীর।

ডিজিটাল এই জটিলতায় পড়লেও শ্রদ্ধা নিরুৎসাহিত নন; বরং তিনি যত দ্রুত সম্ভব লিঙ্কডইনে তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী।

এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাননি শ্রদ্ধা।

সূত্র: বলিউড হাঙ্গামা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com