রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম

দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে তা ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানো হবে। তিনি বলেন, “আমাদের ঘরবসতি বাড়ছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে জলাবদ্ধতা বাড়ছে। পরিকল্পনার অভাবে পানি জমে থাকছে—এই পানি যাবে কোথায়? আল্লাহ আমাদের খালের মাধ্যমে প্রাকৃতিক ড্রেনেজের ব্যবস্থা করে দিয়েছেন। খাল আমাদের লাইফলাইন, অথচ আমরা সেই খালই বন্ধ করে দিচ্ছি।”

রবিবার (২২ মার্চ) ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া উপ-প্রকল্পের আওতায় তুলাতুলির খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা ভূগর্ভস্থ ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলছি, এতে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। এ অঞ্চলে তেমন কলকারখানা নেই, মানুষের জীবিকার প্রধান উপায় কৃষি। কৃষিকাজের জন্য পানির প্রয়োজন অপরিহার্য।”

তিনি বলেন, “আমাদের রাস্তা কম, কিন্তু আল্লাহ আমাদের নদীপথ দিয়েছেন, যাতে সহজেই পণ্য ও যাত্রী পরিবহন করা যায়। যেখানে খালগুলো সচল রয়েছে, সেখানে বাজারগুলোও জমজমাট।”
তিনি উল্লেখ করেন, খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন। বর্তমানে তাদেরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বার্থে আবারও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন।

খাল দখল প্রসঙ্গে তিনি বলেন, “অনেক জায়গায় খাল দখল হচ্ছে। খালের দিকে তাকালেই বোঝা যায় কারা দখল করছে—তারা প্রভাবশালী ও শক্তিশালী।” এ সময় তিনি দখলদারদের বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, “কোনো সাধারণ কৃষক বা খেটে খাওয়া মানুষ খাল দখল করে না। দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানো হবে, ইনশাআল্লাহ। এটি আমাদের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি।”

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, খাল খনন যেন সঠিকভাবে হয়, শুধু নামমাত্র কাজ না হয়। “আমি নিজে মেপে দেখব এবং এমপিকেও তা মেপে দেখার জন্য বলেছি। জনগণকেও কাজ বুঝে নেওয়ার আহ্বান জানাই। এভাবেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ,”—বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এছাড়া জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে প্রায় ৩ দশমিক ৪১ কিলোমিটার খাল খনন করা হবে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্টরা জানান, এ উপ-প্রকল্পের আওতায় তুলাতুলির খালসহ মোট ২৩ দশমিক ০৯ কিলোমিটার খাল পুনঃখনন এবং প্রায় ৬ দশমিক ৮৪ কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ করা হবে। পাশাপাশি তিনটি কালভার্ট এবং একটি ডব্লিউএমসিএ অফিস ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, আংগারিয়া উপ-প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৬৭২ হেক্টর জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫৭১ হেক্টর জমি সরাসরি উপকৃত হবে এবং ১ হাজার ৮৮১টি পরিবারের সদস্যরা এ প্রকল্পের সুফল ভোগ করবেন।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২২ মার্চ ২০২৬

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com