রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম।
কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। পবিত্র ইদুল ফিতরের ছুটিতেও কুড়িগ্রামের ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু রয়েছে। জনসাধারণ সেবা নিশ্চিতের লক্ষ্যে ঈদের ছুটি পান এ বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ। তথাপি এ সকল কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা, প্রসবপূর্বসেবা, প্রসবোত্তর সেবা, স্বাভাবিক সেবা ২৪/৭, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা প্রদান সহ সার্বিক সেবা চলমান রয়েছে। এর মধ্যে আজ ঈদের দিন রাত ৮.৩৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ মোজাম্মেল হক জানান ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে পরিবারকল্যাণ কেন্দ্র ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। আমরা জনসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক বিষয়ে তদারকি করছি। এ জেলার সহকারী পরিচালক মোঃ মেজবাহ উদ্দিন জানান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলো সব সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে আমাদের মাঠ পর্যায়ের কর্মচারীরা সর্বদা নিয়োজিত আছেন এবং থাকবেন।
ছবি- কুড়িগ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারিতে এক নবজাতক শিশু।