রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

 

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান:

মাধবপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে এক ফেসবুক পোস্টকে ঘিরে। বিএনপি ঘরানার নেতা মুফতি শফিকুল ইসলাম, যিনি মাধবপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আলাউদ্দিনের চেয়ারম্যান পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বহরা ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়নের ধারা বজায় রাখতে চেয়ারম্যান আলাউদ্দিনের দায়িত্ব ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, আলাউদ্দিন জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তাই জনগণের স্বার্থেই তার দায়িত্ব পুনরায় বুঝিয়ে দেওয়া উচিত।
বর্তমানে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বহরা ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন প্যানেল চেয়ারম্যান। তবে এ পরিস্থিতিতে স্থানীয় রাজনীতি ও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে ইতিবাচক রাজনৈতিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন রাজনৈতিক দলের একজন নেতার পক্ষ থেকে এ ধরনের দাবি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি ব্যতিক্রমী ঘটনা, যা স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা বহন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com