ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক: আজ সোমবার হঠাৎই উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে সোচ্চার হয়েছেন ক্রিকেটাররা। সাকিব-তামিম-মুশফিকসহ জাতীয় দল ও ঘরোয়া ক্লাবের প্রায় সব ক্রিকেটার মিলে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন।

দাবিগুলো না মানলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকারও ঘোষণা দিয়েছেন সাকিবরা। ফলে টাইগারদের আসন্ন ভারত সফর নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে নভেম্বরের শুরুতেই ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের। হাতে বেশি সময় নেই। এমন সময়ে এই আন্দোলন, সিরিজ নিয়ে শঙ্কা তো হওয়ারই কথা।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এটা নিয়ে চিন্তিত নয়। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মনে করছেন, এটা বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত-বাংলাদেশ সিরিজে এর প্রভাব পড়বে না।

সৌরভ বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।’

বাংলাদেশ ক্রিকেটের এই সংকট নিয়ে বিসিবির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এটা পুরোপুরিই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।’

ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে দিল্লিতে আগামী ৩ নভেম্বর। এরপর দুই টেস্টের সিরিজ রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

আপডেট টাইম : ১১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯