ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

হকির নির্বাহী কমিটির সভা আগামীকাল

বিশেষ প্রতিবেদক: গত ২৯ এপ্রিল বাংলাদেশ হকি ফেডারেশনের জমজমাট নির্বাচনের পর নতুন কমিটি নির্বাহী সভায় বসেছিল দুবার। দায়িত্ব নেয়ার পর নতুন নির্বাচিত কমিটি হকিতে ফিরিয়ে এনেছিল প্রাণচাঞ্চল্য। বিগত কয়েক বছর ঝিমিয়ে থাকা হকি যখন জেগে উঠতে শুরু করে ঠিক তখন নতুন করে তৈরি হয় সংকট।

সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ দেশের বাইরে। সরকারের দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর দেশে ফেরেননি দক্ষিণ যুবলীগের এই নেতা এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনার। ইতিমধ্যে তার কাউন্সিলশিপ বাতিল করেছে দক্ষিণ সিটি করপোরেশন।

ক্যাসিনো বাণিজ্যে যাদের নাম এসেছে তাদের মধ্যে অন্যতম হকি ফেডারেশনের সর্বশেষ নির্বাচিত এই সাধারণ সম্পাদক। তিনি কবে ফিরবেন তা অনিশ্চিত। আপাতত তার অবর্তমানে কমিটির অন্যরা চালিয়ে যাচ্ছেন হকির কার্যক্রম।

এরই মধ্যে ফেডারেশনের কার্যনির্বাহীর তৃতীয় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার) দুপুর সাড়ে ১২টায় তেজগাঁওয়ের ফ্যালকন হলে। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সভায় সভাপতিত্ব করবেন। এটি হবে সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের অনুপস্থিতিতে ফেডারেশনের প্রথম সভা।

চারদিকে গুঞ্জন এ সভায় সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদকে বহিষ্কার করা হবে। তবে বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার বলেছেন, ‘এরকম কিছু সভার এজেন্ডায় নেই। তাছাড়া আমাদের গঠনতন্ত্রে বলা আছে সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকলে যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন। গঠনতন্ত্র অনুযায়ী কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রশ্ন আসবে যদি সে তিনটি সভায় অনুপস্থিত বা ছয় মাস ফেডারেশনের কার্যক্রমে না থাকলে।’

সভায় আগামী বছর জুনে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের জন্য সাংগঠনিক কমিটি, লিগ কমিটিসহ অন্যান্য সাব-কমিটি গঠন করা হবে এ সভায়। ‘লিগ কমিটি গঠন হলেই আমরা প্রিমিয়ার লিগের দলবদল এবং খেলা শুরুর বিষয়ে আলোচনা শুরু করা যাবে’- বলেছেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

হকির নির্বাহী কমিটির সভা আগামীকাল

আপডেট টাইম : ১১:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯