ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

কারিনার হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘণ্টা বাজলো

ক্রীড়া ডেস্ক: ঘণ্টা বেজে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেই ঘণ্টা বাজিয়ে দিলেন বলিউড কুইন কারিনা কাপুর। শুক্রবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হলো কারিনার হাত ধরে।

আপাতত রূপালি পর্দায় উপস্থিতি নেই কারিনার। লম্বা ছুটিতে রয়েছেন তিনি। ছেলে তৈমুর কিংবা স্বামী সাইফ আলি খানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ার আনাচে-কানাচে। আর যেখানেই যান, পাপারাজ্জিদের ক্যামেরা তো পিছু রয়েছেই।

এরইমধ্যে শুক্রবার মেলবোর্নে একটি গ্লোবাল ক্রিকেটিং ইভেন্টের শরিক হলেন এই বলিউড অভিনেত্রী। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছর অনুষ্ঠিতব্য নারী এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির উন্মোচন হল নবাব পতৌদি পূত্রবধূর হাত ধরে।

শুধুমাত্র পুরুষদের নয় আগামী বছর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। পুরুষদের বিশ্বকাপ আগামী অক্টোবরে শুরু হলেও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২১ ফেব্রুয়ারি। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

পাশাপাশি বাছাই পর্বের মধ্য দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মূলপর্বে এক এক করে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি, নামিবিয়া, নেদারল্যান্ডসেরমত দেশগুলো। এমনই এক সময়ে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের হাত ধরে বিশ্বকাপের ট্রফি উন্মোচন আলাদা মাত্রা যোগ করে দিয়েছে বিশ্বকাপের লড়াইয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ট্রফি উন্মোচনের একাধিক ছবি পোস্ট করেন কারিন। যেখানে ট্রফির পাশে দাঁড়িয়ে পোজ দেওয়া ছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বসেও বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন সাইফ-পত্নি। এছাড়া মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ভেতরে শচিন টেন্ডুলকার-ডন ব্র্যাডম্যানের ছবির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে কারিনা বলেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্বকাপের মত এমন একটি ইভেন্টে অংশগ্রহণ করতে চলা প্রত্যেকটি দেশের প্রত্যেক নারী ক্রিকেটারকে উৎসাহ দিতে চাই তাদের স্বপ্নপূরণের জন্য। এমন একটি আন্তর্জাতিক মঞ্চে নারীদের দেখা ভীষণ আনন্দের।’

তার শশুর ছিলেন বিশ্বের নামকরা একজন ক্রিকেটার- মনসুর আলি খান পতৌদি। ফলে ক্রিকেট পরিবারের সদস্যই বলা যায় কারিনাকে। সে গর্বও উঠে এলো তার কণ্ঠে। তিনি বলেন, ‘ওরা প্রত্যেকেই সকলের কাছে অনুপ্রেরণা। আমার শশুর বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন, যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। তাই এমন একটি ইভেন্টের অংশীদার হওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

কারিনার হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘণ্টা বাজলো

আপডেট টাইম : ০১:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯