ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

১৪ নভেম্বর শুরু হচ্ছে উন্নয়ন মেলা

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক মানুষের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে উন্নয়ন মেলা-২০১৯। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজনে ৭ দিনব্যাপী এ মেলা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিকেএসএফের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় পাঁচ দিন পাঁচটি গুরুত্বপূর্ণ সেমিনার হবে। সেমিনার গুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সাংসদ, সচিব, প্রথিতযশা অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, সমাজকর্মী, গবেষক, শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অধিবেশনে দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করবে সংগঠনটি।

খলীকুজ্জামান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে পিকেএসএফের সহযোগী সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও তথ্য প্রযুক্তি এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ১৩০টি প্রতিষ্ঠান ও ১৯০টি স্টল থাকবে। মেলায় নিত্য ব্যবহার্য পণ্য থেকে শুরু করে প্রান্তিক ক্ষুদ্র উৎপাদকের উৎপাদিত কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ হাজারও পণ্য থাকবে।

মেলাটি ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, গোলাম তৌহিদ প্রমুখ ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

১৪ নভেম্বর শুরু হচ্ছে উন্নয়ন মেলা

আপডেট টাইম : ১১:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯