ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

এমপি বুবলীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

নরসিংদী প্রতিনিধি: নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীনরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে জালিয়াতির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগ নেতারা জানান, মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামে স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাড়িতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর হয়ে অন্য একজনের অংশ নেওয়ায় ঘটনা নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, ওই জালিয়াতির ঘটনা ধরা পড়ায় সংসদ সদস্যের সব পরীক্ষাসহ ছাত্রত্ব বাতিল করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একজন দলীয় সংসদের এমন অপরাধে অংশ নেওয়ায় দেশ, দল এবং সংসদের মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তাকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মো. নজরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী বলেন, আজ জেলা আওয়ামী লীগের কোনও মিটিং হয়েছে কিনা তা আমার জানা নেই। কমিটির পদে থাকার পরেও আমাকে মিটিংয়ে থাকার জন্য কোনও চিঠি বা ফোন দেওয়া হয়নি। মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটাও আমি জানি না। আমি যতদূর জানি কাউকে বহিষ্কার করার আগে নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আর মিটিংটি নাকি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে না হয়ে একটি উপজেলায় বসে করা হয়েছে। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছি।

উল্লেখ্য, সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

এমপি বুবলীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯