ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সৎ, সাহসী ও প্রতিবাদী না হলে সংকট দেখা দেবে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বক্তব্য রাখেন মেয়র সেলিনা হায়াৎ আইভী সততার অনেক বেশি অভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। আমাদের সাহস অনেক কমে গিয়েছে। অর্থবিত্তের পাশাপাশি আমাদের নৈতিকতার অনেক বেশি প্রয়োজন। প্রতিবাদ করা প্রয়োজন। সাহস অনেক বেশি দেখানো প্রয়োজন। সৎ, সাহসী ও প্রতিবাদী না হলে হিন্দু-মুসলমান ও ধনী-দরিদ্র দ্বন্দ্ব লেগে থাকবে। পেঁয়াজের সংকট দেখা দেবে, লবণ ও চিনির সংকট দেখা দেবে।’

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু সড়কে গ্রান্ড হল রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমরা প্রত্যেকে সেলফিশ হয়ে যাচ্ছি। নিজের একটা ফ্ল্যাট করছি, ফ্ল্যাট ভালোভাবে সাজাচ্ছি, বাচ্চাদের স্কুলে নিয়ে আসছি-দিচ্ছি, গরিবদের সঙ্গে শিশুকে মিশতে দিচ্ছিনা, এভাবে আমরা সমাজ বিচ্ছিন্ন শিশু তৈরি করছি। এতে ভবিষ্যতে শ্রেণিবৈষম্য প্রকট হবে। সামাজিক নিরাপত্তাহীনতা বাড়বে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’

মেয়র বলেন, ‘ত্বকী হত্যার পর ত্বকীর বাবা-মা প্রতিবাদ করেছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসী তাদের পাশে দাঁড়িয়েছিলাম। গডফাদারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি। একইভাবে আপনার প্রতিবাদটা আপনি করেন, দেখবেন সবাই পাশে এসে দাঁড়াবে।’

অনুষ্ঠানে ক্লাব সভাপতি সুব্রত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন রোটারি বাংলাদেশের ডিজি (ইলেক্ট) রুবায়েত হোসেন, রোটারি জি এস আর ইকবাল হোসেন, পি ডি জি আলমগীর হোসেন ও প্রোগ্রাম চেয়ারম্যান এম সোলায়মান হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সৎ, সাহসী ও প্রতিবাদী না হলে সংকট দেখা দেবে: আইভী

আপডেট টাইম : ১১:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯