ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

সবাইকে প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে হবে : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সব প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে প্রতিবন্ধীরা বাঁধা বিপত্তিকে জয় করে স্বাভাবিক কাজকর্মসহ বিভিন্ন খেলাধুলায় অনন্য ভূমিকা রাখছে যা দেশের সর্বস্তরের জনগণের জন্য অনুকরণীয় ও অনুসরণযোগ্য।
প্রতিযোগিতাপূর্ণ এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাভারে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), সিআরপি ও বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশনের (বিবিএফ)উদ্যোগে আয়োজিত ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, প্রতিবন্ধীরা সমাজে সমান অধিকার নিয়ে বাঁচবে। প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কেননা তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। প্রতিবন্ধকতাকে জয় করে তাদের এগিয়ে নিতে যথোপযুক্ত পুনর্বাসন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে এক স্থানে বসেই উপার্জনের ব্যবস্থা করা সম্ভব। তাই প্রতিবন্ধীদের চলার পথে সব বাঁধা দূর করে অবকাঠামোগত উন্নয়নসহ সব ক্ষেত্রে তাদের স্পম্পৃক্ত করতে এবং যাবতীয় সুবিধাদি আরও উন্মুক্ত করতে সবাইকে সচেতন থাকতে হবে।

শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সব পর্যায়ের কাজে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করেছেন। খেলাধুলাসহ জীবনযাপনের সব ক্ষেত্রে তাদের সব রকম সহযোগিতা দিতে সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে ‘সিআরপি-অপরাজেয় অনন্যা’ ও ‘সিআরপি-অপরাজিতা’ নামক দুই দল অংশগ্রহণ করে। খেলায় ৬ স্কোরের ব্যবধানে ‘সিআরপি-অপরাজিতা’ বিজয় লাভ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিআরসির হেড অব ডেলিগেশন পিয়েরেডর্স। অনুষ্ঠানে সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। স্পিকার খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সবাইকে প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে হবে : স্পিকার

আপডেট টাইম : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯