ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টিকে থাকার ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে এসএ গেমস ফুটবলের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) নেপালের কাঠমান্ডুর দসরথ স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে ১-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে।

চারটি পরিবর্তন এনে এ ম্যাচের একাদশ সাজিয়েছিলেন কোচ জেমি ডে। স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মাহবুবুর রহমান সুফিলের ১২ মিনিটে করা গোলেই এসএ গেমস ফুটবলে প্রথম জয়ের মুখ দেখলো লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ১-০ গোলে হারে ভুটানের কাছে এবং ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৮ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, সুফিল, আল আমিন, রবিউল হাসান ও রিয়াদুল হাসান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

আপডেট টাইম : ১১:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯