ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে তানভীর মৃধা (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত তানভীর ভোলার তজমুদ্দিন উপজেলার চাসনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি মেসে থাকতেন।

তানভীরের চাচাতো ভাই মানসুর আহমেদ জানান, তার বাবা নুর মোহাম্মদ উত্তরায় থাকেন। গত দুই মাস আগে চাকরির জন্য ঢাকায় আসেন তানভীর। ঢাকায় কালাচাঁদপুরের একটি মেসে ওঠেন।

মানসুর আরও জানান, এক ভাই দুই বোনের মধ্যে তানভীর সবার বড়। দীর্ঘদিন বেকার ছিলেন তিনি। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে বৃহস্পতিবার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯