ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে তানভীর মৃধা (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত তানভীর ভোলার তজমুদ্দিন উপজেলার চাসনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি মেসে থাকতেন।

তানভীরের চাচাতো ভাই মানসুর আহমেদ জানান, তার বাবা নুর মোহাম্মদ উত্তরায় থাকেন। গত দুই মাস আগে চাকরির জন্য ঢাকায় আসেন তানভীর। ঢাকায় কালাচাঁদপুরের একটি মেসে ওঠেন।

মানসুর আরও জানান, এক ভাই দুই বোনের মধ্যে তানভীর সবার বড়। দীর্ঘদিন বেকার ছিলেন তিনি। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে বৃহস্পতিবার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯