ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

পাবনায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই আবুল বাশার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার সকাল ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে ও তার জামাই একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে।

আহত চাটমোহর উপজেলার সুইগ্রামের কুতুব উদ্দিন (৪৫) ও খতবাড়ি গ্রামের মুছাদ আলীকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহাতাব উদ্দিনের ভাগ্নে রাশেদুল ইসলাম জানান, আজ শনিবার পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে মাহাতাব উদ্দিনের মেয়ে রোকসানা খাতুনের একটি ছেলে সন্তান হয়। খবর পেয়ে তাকে দেখতে খতবাড়ি গ্রাম থেকে মাহাতাব ও তার জামাই বাশারসহ কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাবনা যাচ্ছিলেন। পথে জালালের ঢাল এলাকায় বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় চার জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহাতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক হওয়ায় আবুল বাশারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আমরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে জানতে পেরেছি দুজনই মারা গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

পাবনায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

আপডেট টাইম : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯