ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

চট্টগ্রাম হারালো রংপুরকে

ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে জয়ে ফিরলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ শনিবার দিনের প্রথম খেলায় তারা ৬ উইকেটে হারিয়েছে রংপুর রেঞ্জার্সকে। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মাহমুদউল্লাহ।

আগের ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছিল চট্টগ্রাম। যদিও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি মাহমুদউল্লাহদের। চ্যাডউইক ওয়ালটনের হাফসেঞ্চুরিতে পেয়েছে সহজ জয়। মোহাম্মদ নাঈমের ঝড়ো ৭৮ রানে নির্ধারিত ২০ ওভারে রংপুর ৮ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৫৭ রান। এই লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১০ বল আগেই টপকে যায় চট্টগ্রাম।

টস হেরে ব্যাটিং নামা রংপুরের ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে আলো ছড়িয়েছেন নাঈম। তরুণ এই ওপেনার ৫৪ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৭৮ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে। শেষ দিকে তাসকিন আহমেদ ৪ বলে অপরাজিত থাকেন ১১ রানে।

চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার কেসরিক উইলিয়ামস। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ক্যারিবিয়ান পেসারের শিকার ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা, রুবেল হোসেন, রায়ান বার্ল ও মাহমুদউল্লাহ।

১৫৮ রানের লক্ষ্যে চট্টগ্রামকে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন ওয়ালটন ও অভিষ্কা ফার্নান্ডো। তারা যোগ করেন ৬৮ রান। ফার্নান্ডো ২৩ বলে ৩৭ রানে আউট হলেও হাফসেঞ্চুরি পূরণ করেন ওয়ালটন। ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় তিনি খেলেন ৫০ রানের ইনিংস।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন ইমরুল কায়েস (৪৪*) ও বার্ল (১*)। ফেরার ম্যাচে মাহমুদউল্লাহ করেন ১৫ রান। ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে পাওয়া হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন তিনি। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরেছেন তিনি।

লুইস গ্রেগরি ৪ ওভারে ২৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও টম অ্যাবেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

চট্টগ্রাম হারালো রংপুরকে

আপডেট টাইম : ০৭:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯