সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

দুই সিটি নির্বাচনে জাপার মনোনয়ন বিতরণ মঙ্গলবার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন আগ্রহীদের মধ্যে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র বিতরণ করা হবে।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বরের মধ্যে তা পূরণ করে জমা দিতে হবে। ২৯ ডিসেম্বর চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে পরদিন প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীরা ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।

উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।

দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com