ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

মুজিববর্ষ পালনে নানা উদ্যোগ বাংলাদেশ বিমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতির জনকের জন্মদিন ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষের সঙ্গে সঙ্গে ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তীও পালন করা হবে।

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষ পালনে নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কর্মপরিকল্পনা। টিকিটে ছাড়, বিশেষ সেবাপক্ষ পালন, বঙ্গবন্ধুর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিমান বাংলাদেশ।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আটটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এরমধ্যে রয়েছে- এ বছরের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতিমাসের ১৭ তারিখে ১৭টি রুটের টিকিটে ১৭ জন যাত্রীকে ১৭ শতাংশ ছাড় দেয়া হবে। তবে এ সুবিধা শুধু বিমানের ওয়েবসাইটে টিকিট ক্রয়ের ক্ষেত্রে এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পাওয়া যাবে। কর্মসূচির মধ্যে আরও রয়েছে- মুজিববর্ষের লোগো ও ছবি বিমানের প্রতিটি টিকিট ফোল্ডারে ও বোর্ডিং পাসে থাকবে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিশেষ সেবাপক্ষ পালন করা হবে। এছাড়া, ইন ফ্লাইট এন্টারটেইনমেন্টে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও প্রদর্শন করা হবে। এর বাইরে সরকারের সঙ্গে সঙ্গতি রেখে বেশ কিছু কর্মসূচি পালন করা হবে।’

২০২০ সালের ১৭ নভেম্বর বিমানের প্রধান কার্যালয় বলাকায় মুজিববর্ষ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশেষভাবে তৈরি লিফলেট, ফ্লাওয়ার উড়োজাহাজের যাত্রীদের প্রতি সিটের পেছনের পকেটে রাখা হবে। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত প্রতিমাসের ১৭ তারিখে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের মুজিববর্ষের লোগো-সংবলিত উপহার দেওয়া হবে। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে বিশেষ বুকলেট মুদ্রণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

মুজিববর্ষ পালনে নানা উদ্যোগ বাংলাদেশ বিমানের

আপডেট টাইম : ১২:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০