ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

টাঙ্গাইলে রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এসিল্যান্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে ধরলেন সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গোড়াই এলাকার ঢাকা হোমিও হল নামক একটি ক্লিনিকে রোগী সেজে তিনি ইব্রাহীম খলিল নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করেন। অভিযুক্ত খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে।

জানা যায়, অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে উপজেলার গোড়াইয়ে ঢাকা হোমিও হলে চিকিৎসা দিয়ে আসছিলেন ইব্রাহীম খলিল। গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার মঈনুল হক নিজেই রোগী সেজে সেখানে হাজির হন। এ সময় তিনি ইব্রাহীম খলিলের কাছে তার সনদপত্র দেখতে চান। কিন্তু কথিত চিকিৎসক ইব্রাহীম সনদ দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

মঈনুল হক বলেন, ‘ইব্রাহীম খলিল দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

টাঙ্গাইলে রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এসিল্যান্ড

আপডেট টাইম : ১১:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০