ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

নারীদের হাঁপানি বা শ্বাসকষ্টের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি

স্বাস্থ্য ডেস্ক: ফুসফুসে অক্সিজেন বহনকারী অজস্র সরু নালি পথ রয়েছে। সাধারণত অ্যালার্জি, ধুলোবালি বা অন্য কোনো নানা কারণে শ্বাসনালীর পেশী ফুলে যায় এবং অক্সিজেন বহনকারী নালি পথগুলো সঙ্কুচিত হয়ে পড়ে। ফলে মানব দেহে প্রয়োজনীয় অক্সিজেন পেতে সমস্যা হয় এবং হাঁপানি বা শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দেয়।

চিকিৎসকদের মতে, এই রোগ বেশির ভাগ ক্ষেত্রেই বংশগত। তবে ইদানীং মাত্রাতিরিক্ত দূষণের ফলে অনেকের মধ্যেই হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে।

এদিকে সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়, সাধারণত পুরুষদের তুলনায় নারীরাই শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় বেশি ভোগেন। চিকিত্সকেরা বলছেন, নারীদের শরীরে টেস্টোস্টেরন হরমোন না থাকায় তারা অনেক সহজেই এ সমস্যায় আক্রান্ত হন।

এর আগে এক গবেষণায় বলা হয়েছিল, শৈশবে মেয়েদের তুলনায় ছেলেদের অ্যাস্থমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। কিন্তু বয়ঃসন্ধির পর থেকে এই প্রবণতা বদলে যায়।

সেল রিপোর্ট জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে সাইকোটিন প্রোটিন সৃষ্টিতে বাধা পায়। এই সাইটোকিনস প্রোটিন ফুসফুসে শ্লেষ্মা (Mucus) তৈরি করে নিঃশ্বাস-প্রশ্বাসে বাধার সৃষ্টি করে। তাছাড়া, সাইটোকিনস প্রোটিনের প্রভাবে সৃষ্ট প্রদাহের ফলে শ্বাসনালীর পেশী ফুলে যায় এবং অক্সিজেন বহনকারী নালী পথগুলো সঙ্কুচিত হয়ে পড়ে। ফলে আমাদের শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। আর এর থেকেই নিঃশ্বাসের কষ্টসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, হাঁপানি হলো ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো একটি অসুখ, যা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয়। কিন্তু সতর্কতা অবলম্বন করে চললে আর সঠিক চিকিৎসায় এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক

নারীদের হাঁপানি বা শ্বাসকষ্টের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি

আপডেট টাইম : ০৩:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০