ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের জন্য ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ১৪২৪ বঙ্গাব্দের পুরস্কারের জন্য মোট ২৮৫টি আবেদন জমা পড়ে। সবশেষে ৪০টি আবেদনের মধ্য হতে ৩২ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য প্রদান করা রাষ্ট্রীয় সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্টি বোর্ডের ৫ম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তবে নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার খাদ্য উৎপাদনের জন্য আধুনিক, উন্নত ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকে শক্তিশালী করেছে। এছাড়া খাদ্য উৎপাদন খরচ কমাতে সারের দাম একাধিকবার কমানো হয়েছে। কৃষি শতভাগ যান্ত্রিকীকরণের কাজ এগিয়ে চলছে। এর ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অর্জন করা-সহ ইতোমধ্যে রফতানিও করেছে বাংলাদেশ।
সভায় পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের জন্য ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান নির্বাচিত

আপডেট টাইম : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০