ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার পদে কূটনীতিক ইমরান আহমেদকে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ। তিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল মো. আমানুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র দাখিল করবেন পাকিস্তানের নবনিযুক্ত এ হাইকমিশনার।

পাকিস্তান হাইকমিশন জানায়, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদকে রোববার চিফ অব প্রটোকল মো. আমানুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় ঢাকার পক্ষ থেকে নতুন হাইকমিশনারকে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং প্রটোকল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও পাকিস্তান হাইকমিশনারের পক্ষ থেকে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ

আপডেট টাইম : ১১:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০