ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের এক প্রতিনিধি দল।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তারা এই বৈঠকে বসেন।

বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। রবার্ট মিলারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও দুই সদস্য রয়েছেন।

ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৬:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০