শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক মহান স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন মারা যায় রাশেদ উদ্দিনকে সোনাদিয়া ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী পিবিপ্রবি’র কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পিরোজপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে দীর্ঘ লাইন, পুলিশের পাহারায় মিলছে তেল ‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে চান আনিছুর

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

 
ঢাকা: নির্বাচিত হলে আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। আসন্ন নির্বাচনের প্রচারণায় তিনি ২১ দফা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব পাশে দক্ষিণখানের ১ ও ২ নং ওয়ার্ড নিয়ে ৪৯ নম্বর ওয়ার্ড গঠিত। জনসংখ্যা প্রায় আড়াই লাখ। ভোটার সংখ্যা অন্তত ৫২ হাজার। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কাউন্সিলর হিসেবে আনিছুর রহমান নাঈম নির্বাচিত হন। এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

তিনি বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এলাকার উন্নয়নমূলক সেবা করেছি। এবার নির্বাচনে দল থেকে মনোনয়নের বিষয়ে জটিলতা সৃষ্টি হলেও দলীয় নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্বাচন করার অনুমতি পেয়েছি। মাত্র ৯ মাস আগে উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে নজরকাড়া কর্মতৎপরতার ফলে দল ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা ফের নির্বাচনে অংশগ্রহণে আমাকে উদ্বুদ্ধ করেছেন।

ওয়ার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ফের নির্বাচিত হলে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়ে জনগণের সেবক হওয়াই তার ইচ্ছা। একই সাথে নিজ ওয়ার্ড থেকে উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন আনিছুর রহমান নাঈম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com