মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় কমিটি গঠন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীকে সভাপতি করে ৩০ সদস্যের কমিটি গঠন করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

কমিটিকে আইনের যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে জেলা কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে বলা হয়েছে। এছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দিকনির্দেশনা দিতে হবে এ কমিটিকে।

আদেশে আরও বলা হয়, কমিটিকে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৌশলগত দিকনির্দেশনা এবং বাল্যবিয়ে প্রতিরোধকল্পে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ ও এ সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা ও নীতিগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে।

জাতীয় কমিটিতে স্পিকার মনোনীত গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সদস্য হিসেবে আছেন। এছাড়া কমিটিতে জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের সদস্য করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ মনোনীত একজন, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টরকে কমিটিতে সদস্য করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির এবং ব্র্যাকের পরিচালক কে এম মোর্শেদকেও এ কমিটির সদস্য করা হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com