মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০২০ এশিয়া কাপে খেলবে না ভারত!

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ২৮৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আর ২০২০ এশিয়া কাপ আয়োজনের ‘রাইট’ পাকিস্তানের। যেহেতু পাকিস্তানে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল গিয়ে খেলে এসেছে, তাই পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করবে বহুজাতিক এই টুর্নামেন্টটি তাদের মাটিতে আয়োজন করার। কিন্তু সেটা যদি পাকিস্তান করে তাহলে আসন্ন এশিয়া কাপে অংশ নিবে না ভারত। আজ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন কর্মকর্তা।

তিনি বলেছেন, ‘আসলে পাকিস্তান ২০২০ এশিয়া কাপের আয়োজক, এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ভেন্যু নিয়ে। আমরা অবশ্যই একটি নিরপেক্ষ ভেন্যু চাইব। ভারত কোনোভাবেই এশিয়া কাপের মতো একটি বহুজাতিক টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে পারে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি মনে করে যে ভারতকে ছাড়াই এশিয়া কাপ হবে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তারা যদি ভারতের অংশগ্রহণ চায়, তাহলে এশিয়া কাপ অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে।’

২০১৮ সালের এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু পাকিস্তানের খেলোয়াড়দের ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় নিরপেক্ষ ভেন্যু সংযু্ক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করে বিসিসিআই। ভারত চাচ্ছে পাকিস্তানও একইভাবে ২০২০ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করুক।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com