ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

রাজধানীতে হরতালের মধ্যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তবে এ হরতালের মধ্যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক থাকতে দেখা গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার ও ফার্মগেট ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে অন্য সময়ের তুলনায় বাস, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল অনেকটা স্বাভাবিক চলাচল করছে। তবে সকাল সোয়া ৯টার পর যানবাহন কম চলতে দেখা গেছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

রাজধানীতে হরতালের মধ্যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক

আপডেট টাইম : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০