ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

মানিকগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে রিপন হোসেন লেবু (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য জানান।

নিহত রিপন হোসেন লেবু সিংগাইর উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। তিনি মাটি ও বালুর ব্যবসা করতেন।

বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন দুর্বৃত্ত লেবুকে কুপিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সাঈদা বিন খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় লেবুকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, লেবুর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

মানিকগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০