ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লি জিমিংয়ের হাতে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রী

ঢাকা: করোনাভাইরাস থেকে সুরক্ষায় চীনের পাশে দাঁড়াল বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে এসব শুভেচ্ছা উপহার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে লি জিমিংয়ের হাতে দেশটির প্রধানমন্ত্রীকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আর স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ লাখ মাস্ক, আট হাজার গাউন, দেড় লাখ ক্যাপ, ১০ লাখ হ্যান্ডগ্লোভস এবং এক লাখ হ্যান্ড সেনিট্যাইজার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে করোনাভাইরাসে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইরাসের সংক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

সেই সঙ্গে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা দেয়ার জন্যও চীন সরকারের প্রশংসা করেন তিনি। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লি জিমিংয়ের হাতে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০