ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

ঢাকা: ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণের দিন ২১ মার্চ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ঢাকা-১০ আসনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি।

তাদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র হিসেবে আ. মানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

আপডেট টাইম : ১২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০