ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকেও অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিস্তৃত সংস্কারের জন্য দ্বিতীয় বুদ্ধিদীপ্ত (ব্রেইনস্টর্মিং) অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ঘোষিত মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ২ মার্চ ঢাকায় আসবেন। তখনই মোদির সফরের সবকিছু ফাইনাল হবে। ইতোমধ্যে কোন কোন ইস্যুতে আলাপ হবে, দুই নেতা যৌথভাবে কী কী উদ্বোধন করবেন তা নিয়ে আলাপ চলছে।

মোদি কবে আসবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান ১৭ মার্চ। আবার সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়াও যাবেন। তিনি (ভারতের প্রধানমন্ত্রী) এর আগের দিন এলে আমাদের জন্য ভালো। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পারবেন। অন্যথায় কিছুটা ঝামেলা হবে, আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এখনো ফাইনাল কিছু হয়নি। দুদেশের মধ্যে আলোচনা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আপডেট টাইম : ০৯:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০