ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কা, দুই বন্ধু নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক বন্ধু। তারা সবাই এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী-ভূঞাপুর লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ইমন মিয়া (১৭) ও রাজাবাড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে শাওন (১৮)। আহত আসিফ মিয়া (১৯) একই এলাকার হাশেম মিয়ার ছেলে। আসিফকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান বলেন, ‘তিন বন্ধু মোটরসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। রাস্তায় শাওনের মৃত্যু হয়।’

এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর বলেন, ‘মোটরসাইকলে আরোহী তিন শিক্ষার্থী আমাদের কলেজের শিক্ষার্থী। ইমন ও শাওন মারা গেছেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কা, দুই বন্ধু নিহত

আপডেট টাইম : ০৮:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০