ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১২ গোলে জিতল বসুন্ধরা!

ক্রীড়া প্রতিবেদক : নারী ফুটবল লিগ শনিবার থেকে মাঠে গড়িয়েছে । কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় শক্তিশালী বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। প্রত্যাশিত জয়টিই পেয়েছে বসুন্ধরা। তারা ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে আনোয়ারাকে। প্রথমার্ধে এগিয়ে ছিল ৫-০ গোলে।

জাতীয় নারী ফুটবল দলের একঝাক ফুটবলার নিয়ে গড়া বসুন্ধরার হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। তিনি ম্যাচের ৪, ১১, ৫৫ ও ৯০ মিনিটে গোল চারটি করেন। হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ম্যাচের ১, ৪৬ ও ৬৩ মিনিটে গোল তিনটি করেন। জোড়া গোল করেছেন জাতীয় দলের মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী (৪০ ও ৪১)। একটি করে গোল করেছেন শিউলি আজিম (৫৭), নার্গিস খাতুন (৮৩) ও মারিয়া মান্ডা (৮৭)।

সাড়ে আট বছর পর মাঠে গড়ানো নারী ফুটবল লিগে আগামীকাল দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেড মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশের। দ্বিতীয় ম্যাচে সিলেটের এমকে গ্যালাক্টিকো ফুটবল ক্লাবের মোকাবেলা করবে নাসরিন স্পোর্টস একাডেমি।

এবারের লিগে মোট সাতটি মহিলা ফুটবল দল অংশ নিয়েছে। দলগুলো হল- বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি, এফসি উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১২ গোলে জিতল বসুন্ধরা!

আপডেট টাইম : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০